ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ২০

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৪ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ১১০ পুরিয়া হেরোইন ও এক কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিসি।

ads
ads
ads

Our Facebook Page

↑